সাধারণ প্রশ্ন ও উত্তর
সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর।
কীভাবে কিনবেন?
প্রোডাক্ট ও প্যাকেজ বেছে নিন, পেমেন্ট মাধ্যম বাছাই করে পেমেন্ট করুন। আপনার কী সাথে সাথে "আমার কী" পেজে চলে আসবে।
কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যায়?
bKash, Nagad ও Rocket (অটো) এবং ওয়ালেট ব্যালান্স। পেমেন্ট পেজে দেখানো থাকলে বিদেশের গ্রাহকেরা UPI বা Binance Pay (USDT) দিয়েও পেমেন্ট করতে পারেন।
ডেলিভারি পেতে কত সময় লাগে?
অটো পেমেন্টে এক মিনিটের মধ্যেই কী পেয়ে যাবেন। হাতে যাচাই করা পেমেন্ট (UPI, Binance Pay) আমাদের টিম নিশ্চিত করার সাথে সাথেই ডেলিভারি হয়।
লাইসেন্স কী কাজ না করলে কী করবেন?
২৪ ঘণ্টার মধ্যে অর্ডার পেজ থেকে একটি সাপোর্ট টিকিট খুলুন, আমাদের টিম দ্রুত সাহায্য করবে।
রিফান্ড পাওয়া যায়?
পেমেন্ট সফল হওয়ার পরও কী দিতে না পারলে পুরো টাকা নিজে থেকেই আপনার ওয়ালেটে ফেরত যায়।
ওয়ালেটের টাকা নিরাপদ থাকে তো?
হ্যাঁ। ব্যালান্স আপনার অ্যাকাউন্টেই থাকে, যেকোনো সময় যেকোনো কেনাকাটায় ব্যবহার করতে পারবেন।